Tuesday, June 23, 2026

পর্ষদের নয়া সিদ্ধান্ত, ১৮ অক্টোবর রাজ্যের ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের তলব

Date:

Share post:

১৪ অক্টোবর তথা আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকে টেটের আবেদন পত্র জমা নেওয়ার কাজ। আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এর মাঝে রাজ্যের সব ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের জরুরি তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১৮ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই এই বৈঠক হবে বলেই খবর।

আগামী দিনে d.el.ed কলেজগুলি কী ভাবে পরিচালিত হবে তা নিয়ে আগামী মঙ্গলবারের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর। প্রসঙ্গত রাজ্যে বর্তমানে বেসরকারি ডি এল এড কলেজ রয়েছে ৫৯৬ টি। প্রত্যেকটি ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ১৮ অক্টোবরের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে ডি.এল.এড কলেজের প্রিন্সিপালদের। যদিও এই বৈঠক কেন তা নিয়ে বিস্তারিত তথ্য ডিএলএড কলেজের প্রিন্সিপালদের দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই কলেজগুলি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এমনটাই ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে ১৮ অক্টোবরের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।

আরও পড়ুন- আবাসন শিল্পে দেশের মধ্যে সেরা বাংলা, সবচেয়ে বেশি ফ্ল্যাট বিক্রি কলকাতাতে

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...