Monday, April 6, 2026

Bowbazar Update : মেট্রো বিপর্যয়ের জের! খালি করা হতে পারে বেশ কিছু বাড়ি

Date:

Share post:

আতঙ্ক কাটছে না, এখনও আশঙ্কায় মদন দত্ত লেন (Madan Dutta Lane) ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের (BB Ganguly Street) বাসিন্দারা। শুক্রবার রাত পর্যন্ত মেট্রো সুড়ঙ্গে জল ঢুকেছে। বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই বউবাজারের (Bowbazar)ওই এলাকা থেকে শতাধিক বাসিন্দাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। আজও বেশ কিছু বাড়ি খালি করা হতে পারে বলে সূত্রের খবর।

ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজের জেরে শুক্রবার কাকভোরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপরই সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরই বাসিন্দাদের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়ন করা হয়েছে। আজ শনিবার, বিশেষজ্ঞদের একটি টিম দুর্ঘটনাগ্রস্ত এলাকায় গিয়ে খতিয়ে দেখবেন, ১০টি বাড়ি ছাড়া আর কোনও বাড়িতে ফাটল ধরেছে কি না। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আতঙ্কের ঘোর কাটছে না বাসিন্দাদের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...