Friday, June 5, 2026

শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SSC 

Date:

Share post:

এবার শারীরশিক্ষা (Physical Education) ও কর্মশিক্ষায় (Work Education) অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগ। বিজ্ঞপ্তি জারি করল এসএসসি (SSC)। মেধাতালিকায় যাঁদের নাম রয়েছে শুরু হতে চলেছে তাঁদের কাউন্সেলিং। শারীরশিক্ষার জন্য কাউন্সেলিং ১২ থেকে ১৪ নভেম্বর, আর কর্মশিক্ষায় ১০ ও ১১ নভেম্বর। শিক্ষা দফতর (SSC) সূত্রে খবর, শারীরশিক্ষার জন্য ৮৫০ ও কর্মশিক্ষায় ৭৫০টি পদের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক ও প্রধান শিক্ষক পদে নিয়োগেও আর বাধা নেই। কোন স্কুলে কোন ক্যাটেগরিতে কতগুলি পদ খালি? মধ্যশিক্ষা পর্ষদের সংরক্ষণ তালিকা অনুমোদন করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরকে। শূন্যপদের সংখ্যা কত? শিক্ষক ও প্রধানশিক্ষিকা মিলিয়ে ২২ হাজার। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদও। শূন্যপদের সংখ্যা প্রায় ১১ হাজার। এখনও পর্যন্ত যাঁরা টেট (TET) পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে, যাঁরা প্রাথমিক শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন, এমনকী ২০২০-২২ শিক্ষাবর্ষে যাঁরা প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...