Monday, April 6, 2026

কলকাতা লিগে এরিয়ানের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

Date:

Share post:

আইএসএলের পাশাপাশি কলকাতা লিগেও জয়ের মুখ দেখতে পারছে না ইস্টবেঙ্গল। শনিবার কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না লাল-হলুদ ব্রিগেড। শনিবার নৈহাটি স্টেডিয়ামে তারা আটকে গেল এরিয়ানের কাছে। ম‍্যাচের ফলাফল ১-১। পুজোর আগে বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। সেই ম্যাচই হল শনিবার।

ম‍্যাচে এদিন আইএসএলে রেজিস্ট্রিকৃত বেশকিছু ফুটবলার ছিলেন ইস্টবেঙ্গলের টিম লিস্টে। অঙ্কিত মুখার্জি, নবি হোসেন, হাওকিপ, মোবাসির রহমান, অনিকেত যাদব, সহ ছয় সাতজন ফুটবলারকে রেখেই দল করেন বিনু জর্জ। মিডিয়া সেন্টারে বসে খেলা দেখেন চিফ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। গোল করেন কেরলের সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলার জেসিন টিকে। তবে এই ব‍্যবধান ধরে রাখতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় এরিয়ান। এরিয়ানের হয়ে গোল করেন অমরনাথ বাস্কে।

আরও পড়ুন:বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...