Friday, June 26, 2026

সিএবি-র আসন্ন নির্বাচনে লড়তে চলেছি : জানালেন মহারাজ

Date:

Share post:

সিএবি-র আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার আনুষ্ঠানিক ভাবে এ কথা জানিয়ে দিলেন বিদায়ী বিসিসিআই সভাপতি। বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসনেই থেকে যাচ্ছেন সৌরভ। আবার ফিরছেন সিএবি-তে।

আরও পড়ুনঃ Emirates Airbus A380: বেঙ্গালুরুর মাটি ছুঁল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান

শনিবার সৌরভ বলেছেন, “হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।”
সৌরভ এ দিন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তাঁর জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।

সৌরভ সিএবি-তে আসতে পারেন, এই খবর শোনার পরেই সক্রিয় হয়ে উঠেছে বিরোধী গোষ্ঠী। বিরোধী পক্ষের অন্যতম মুখ বিশ্বরূপ দে ঘুঁটি সাজাতে শুরু করেছেন। জেলার ক্রিকেটে তাঁর ভোটব্যাঙ্ক যথেষ্ট শক্তিশালী। সূত্রের খবর, সেই ভোটব্যাঙ্ক ভাঙার কাজ সৌরভ শুরু করে দিলেন এ দিনই। কর্তাদের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠকে নিজের দিকে অনেক ভোট টেনে আনবেন বলেই জানা গিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...