Friday, June 26, 2026

Emirates Airbus A380: বেঙ্গালুরুর মাটি ছুঁল বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান

Date:

Share post:

অবশেষে বেঙ্গালুরুর মাটি ছুঁল এ৩৮০ এয়ারবাস (Emirates Airbus A380)। দুবাই ও বেঙ্গালুরুর মধ্যে চালু হয়ে গেল এ৩৮০ বিমান পরিষেবা। পৃথিবীর বৃহত্তম যাত্রিবাহী বিমান এটি। ২০১৪ সালে মুম্বইয়ে এমিরেটস প্রথম এ৩৮০-র পরিষেবা চালু করেছিল। তার ঠিক আট বছর পর দক্ষিণ ভারতের বেঙ্গালুরু ভারতের দ্বিতীয় শহর যেখানে এমিরেটস তার পরিষেবা শুরু করল।

তুলনা করে দেখা যায়, এই বিমানের উচ্চতা ২৪.১ মিটার ও দৈর্ঘ্য ৭২. ৭ মিটার, যা পাঁচটি জিরাফের সমান উচ্চতা ও দু-দু’টি নীল তিমির সমান লম্বা। এই বিমানটি চারটি ‘লং রেঞ্জ’-এর শ্রেণি নিয়ে তৈরি। এতে আসন সংখ্যা ৪৮৪টি। এই বিমানের ওজন আনুমানিক ৫১০ থেকে ৫৭৫ টন (৪ লক্ষ ৬২ হাজার ৬৬৪ কেজি থেকে ৫ লক্ষ ২১ হাজার ৬৩১ কেজি)।

বিমানটির বিজনেস শ্রেণিতে যে আসনগুলি রয়েছে, তার সঙ্গে লাগানো রয়েছে ২০ ইঞ্চির এইচডি টেলিভশন। ইকোনমি ক্লাসে রয়েছে ১৩.৩ ইঞ্চির টেলিভিশন। যাত্রীরা ব্লুটুথ এবং ওয়াইফাই-এর সুবিধাও নিতে পারেন। পাশাপাশি রয়েছে বিলাসবহুল ‘শাওয়ার স্পা’। ছোট বারও রয়েছে।

আরও পড়ুন- রিলকে হার মানালেন দম্পতি! নেতা-মন্ত্রীদের ‘হানি ট্র্যাপে’ ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ অর্চনা-জগবন্ধুর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...