Friday, April 3, 2026

কোহিনুরকে ভারতে ফেরানোর তৎপরতা! ইঙ্গিতপূর্ণ বিবৃতি বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

ব্রিটিশ শাসনে ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল ঐতিহাসিক হিরে কোহিনুর(Kohinoor Diamond)। যা নিয়ে ভারত(India) ও ব্রিটেনের(Britain) মধ্যে টানা পড়েন অব্যাহত। এই ইস্যুতেই এবার ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিল দেশের বিদেশ মন্ত্রক(Foreign Ministry)। সংশ্লিষ্ট মন্ত্রকে তরফে জানানো হয়েছে, কোহিনুর সমস্যার সন্তোষজনক সমাধান খুঁজতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “কহিনুর এর বিষয়টি আমরা একাধিক বার ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছি। এবং এই সমস্যার সন্তোষজনক সমাধানের পথ খুঁজছি আমরা।” বিদেশে মন্তব্যের স্বাভাবিকভাবেই আশার আলো দেখছে দেশের ইতিহাসবিদরা। অন্ধ্রপ্রদেশের খনি থেকে পাওয়া ওই ১০৫.৬ কারাটের অমূল্য হিরেটিকে নিয়ে নয়াদিল্লি ও লন্ডনের টানাপোড়েন দীর্ঘদিনের। বহুদিন ধরেই লুঠ হওয়া হিরেটিকে দেশে ফেরানোর দাবি জানাচ্ছে বিজেপি। মোদি জমানায় অবশেষে এই হিরে দেশে ফেরানো নিয়ে প্রথমবার মুখ খুলল দেশের বিদেশ মন্ত্রক।

উল্লেখ্য, ১৮৪৯ সেলে ভারত থেকে কোহিনুর হীরা ইংল্যান্ডে নিয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেখানে রানি ভিক্টোরিয়া হিরেটিকে রাজভূষণের অংশ করে নেন তিনি। ১৯৩৭ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময় তাঁর স্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটে বসানো হয় কোহিনুরকে। রানি এলিজাবেথের (Queen Elizabeth) মৃত্যু পর ফের কোহিনুর ইস্যুকে উসকে দিয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...