Tuesday, March 31, 2026

নন্দীগ্রামে কুণালের সভাকে ভয়, শুভেন্দুর নির্দেশে তৃণমূলের উপর হামলা বিজেপির গুন্ডাদের

Date:

Share post:

রাজ্যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একুশে হারের জ্বালা মেটাতে নোংরা রাজনীতি শুরু করেছেন তিনি। শান্ত বাংলাকে অশান্ত করতে ক্রমাগত ফন্দি-ফিকির করছেন শুভেন্দু। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি অন্যদিকে প্রতিহিংসা, এই দুইয়ে মিলিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন।

এবার শুভেন্দুর নির্দেশে নন্দীগ্রামে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। তৃণমুল কর্মীদের উপর হামলা এবং সন্ত্রাস চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এমন অভিযোগ তুলে নন্দীগ্রামের মহেশপুরে রাস্তায় বসে অবস্থান অবরোধ বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।

ন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ডাকে বিজয়া কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শুভেন্দুও হাজির। সেই এলাকাতেই তৃণমূলের নেতা-কর্মীরা বিজেপির বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসের অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং অবস্থান আন্দোলন শুরু করেছে।

আগামিকাল নন্দীগ্রামে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পূর্ব ঘোষিত সভা। সেই সভাকে ভয় পেয়েছে বিজেপি। তাই তার আগেই তৃণমূলের উপর এই পরিকল্পিত হামলা করে এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি করতে চাইছে গেরুয়া শিবির। যার মাস্টারমাইন্ড খোদ শুভেন্দু বলে অভিযোগ।

তৃণমূলের দাবি, সবকিছু জেনেও নিষ্ক্রিয় রয়েছে পুলিশ। প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নন্দীগ্রামের তেখালি মহেশপুর রাস্তা অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ৷

অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা৷ তৃণমূলের এই বিক্ষোভ ঘিরে যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷

আরও পড়ুন- বাবরের জন্মদিনে কেক আনলেন ফিঞ্চ, সেলিব্রেশনে সামিল রোহিত-উইলিয়ামসনরা

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...