Monday, April 6, 2026

 পুরুলিয়ায় মহিষের লড়াই দেখতে গিয়ে মৃত ১

Date:

Share post:

মহিষের লড়াই দেখতে গিয়ে প্রথমে গুঁতো এবং পরে তাড়া খেয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম রথু বাউরি (52)৷ ঘটনাস্থল পুরুলিয়ার পাড়া থানা এলাকায় হাতিমারার মাঠে(Purulia News)৷ প্রধানত কুড়মি সম্প্রদায়ের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই (Kara Fight)। দুই মহিষের এই উদ্দাম লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । এই লড়াই দেখতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি প্রশাসনের ৷

রবিবার এই লড়াই দেখতে ভিড় জমান প্রায় চার পাঁচ হাজার মানুষ । কাড়া লড়াই শেষের সময় পরাজিত মহিষটি যখন জয়ী মহিষের ভয়ে প্রাণপণে পালাচ্ছে তখন তার গুঁতোয় ও ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন পাড়া থানার নডিহা এলাকার বাসিন্দা রথু বাউরি । এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখানে থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷

বার বার দুর্ঘটনা ঘটলেও কার্যত প্রশাসনের অনুমতি না নিয়ে যে ভাবে এই লড়াই চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, “নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।”জানা গিয়েছে, একসময় জেলার কিছু থানা এই লড়াই বন্ধ করতে উদ্যোগী হতেই তার বিরোধিতা করে আসরে নামে কুড়মি সমাজ ও মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি । তারা থানায় স্মারকলিপি দেয় যে, কাড়া লড়াই মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য তাই এটি কোনওমতে বন্ধ করা চলবে না ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...