Sunday, June 28, 2026

সুস্থ আছেন আবু হেনা রনি, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার মীরের

Date:

Share post:

দীর্ঘদিন পর আজ একটা ভালো রবিবার – ঠিক এই ভাবেই সোশ্যাল মিডিয়ায় কৌতুক অভিনেতা আবু হেনা রনির (Abu Hena Rony) ছবি পোস্ট করে স্বস্তির কথা শোনালেন মীর (Mir)। ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি গ্যাস বেলুন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি (Abu Hena Rony)। সেই তখন থেকেই লড়াই চলছে। আজ অনেকটাই সুস্থ আবু হেনা রণি (Abu Hena Rony)। তার হাসি মাখা মুখ সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল।

একটি প্রথম সারির চ্যানেলের একটি কমেডি শো-তে অংশগ্রহণ করে দর্শকদের মন জয় করেন আবু হেনা রনি। এদেশেও তাঁর ফ্যানদের সংখ্যা নেহাত কম নয়। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের (Bangladesh) ঢাকায় একটি দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। সূত্র মারফত জানা যায়, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই অংশ নিতে সেখানে গিয়েছিলেন মীরাক্কেল জয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। আচমকাই সেখানে থাকা একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন পুলিশ কনস্টেবলসহ কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এরপর দীর্ঘ লড়াই। অবশেষে খানিকটা স্বস্তি, সোশ্যাল মিডিয়ায় তার হাসি মাখা মুখ দেখে। ছবি শেয়ার করেছেন খোদ মীর আফসর আলি (Mir Afsar Ali)। ক্যাপশনে লিখেছেন, ‘আবু হেনা রনি জিন্দাবাদ! বহুদিন পরে একটা সেরা রবিবার।’

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...