Friday, April 3, 2026

বাগানের সামনে আজ কেরালা ব্লাস্টার্স, তিন পয়েন্ট লক্ষ‍্য জুয়ানের

Date:

Share post:

আইএসএল-এর প্রথম ম্যাচে হারের পর রবিবার  দ্বিতীয় ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান ব্রিগেড। তবে রবিবার লড়াইটা মোটেও সহজ হবে না সবুজ-মেরুনের। কারণ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কেরালা আবার তাদের ঘরের মাঠে খেলবে। কিছু দিন আগেই এই মাঠ থেকে হেরে ফিরেছে ইস্টবেঙ্গল। তবে এইসব নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ জুয়ান ফেরান্দো। কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য তাঁর।

এই নিয়ে বাগান কোচ বলেন,” দুটো দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কোচিতে যে পরিবেশ পাওয়া যাবে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে ভাল। কিন্তু আমরা সে সব মাথায় রাখব না। কেরলে এসেছি তিন পয়েন্ট নিয়ে ফিরব বলে। এই ম‍্যাচেই ঘুরে দাঁড়াতে চাই আমরা। দলের ছেলেদের ওপর যথেষ্ট আস্থা রয়েছে এবং বিশ্বাস, টিম ঘুরে দাঁড়াবেই। তবে কেরালা ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। ”

শেষ ম্যাচে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি এটিকে মোহনবাগান। এ বার তাদের পরিকল্পনা কী? এই নিয়ে জুয়ান বলেন,” প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জিতলে তিন পয়েন্ট পাওয়া যায়। মাঠে নেমে পরিকল্পনা কাজে লাগিয়ে তিন পয়েন্ট পেতে চাই। তবে অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। বর্তমানে বাঁচতে ভালবাসি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...