Tuesday, June 23, 2026

ইডির নজরে মানিক-ঘনিষ্ঠ তাপস, সিজিও কমপ্লেক্সে তলব

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এভার ইডির নজরে মানিক ভট্টাচার্য (manik bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (tapas mandal)। ২০ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দিয়েছে ইডি (ED)। তাপসকে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

শনিবার, তাপসের বারাসতের বাড়িতে প্রায় সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে একটি হার্ড ডিস্ক, ২টি পেন ড্রাইভ, ২টি মোবাইল ফোন ও একাধিক গুরুত্বপূর্ণ নথি ও জমির দলিল উদ্ধার করেন তদন্তকারীরা। মোবাইলে গুরুত্বপূর্ণ চ্যাট থাকতে পারে বলে অনুমান ইডির। তদন্তকারীদের মতে, মোবাইল থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট উড়িয়ে দেওয়া হয়ে হতে পারে। সেগুলি ‘রিট্রিভ’ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলি খতিয়ে দেখার পাশাপাশি হার্ড ডিস্ক পরীক্ষার জন্য CFSL ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেই তাপস মণ্ডলের সন্ধান পায় ইডি। ‘মিনার্ভা এডুকেশন সোসাইটি’, ‘অ্যাম্বিশেন স্টাডি সেন্টার’-সহ তাঁর একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই ২টি সংস্থার একাধিক দফতরে তল্লাশি অভিযান চালানো হয়। সেগুলিরই আয়-ব্যয় সংক্রান্ত নথিও হাজিরার দিন তাপসকে আনতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন:‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...