Wednesday, March 25, 2026

ইডির  নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট  নির্মলার, পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

ইডি-র (Enforcement Directorate) নিরপেক্ষতা নিয়ে দরাজ সার্টিফিকেট  দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Finance Minister Nirmala Sitharaman) । তিনি বলেন, ইডি সম্পূর্ণভাবে স্বাধীন তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইডিকে দরজা সার্টিফিকেট নিয়ে  তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বিজেপির কোনও নেত্রী তাঁদের কোনও শাখা-সংগঠনের প্রশংসা করবেন, এটা খুব স্বাভাবিক। ইডি একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ছিল। ইডি-র অফিসাররা যথেষ্ট দক্ষ এবং যোগ্য। কিন্তু, বিজেপি তাদের যে রাজনৈতিক উদ্দশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে, তাতে সারা দেশেই প্রশ্নটা উঠে গেছে। পরিসংখ্যানও বলছে, বিজেপি পরিচালিত রাজ্যে যেখানে যেখানে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানে ইডি-কে দেখা যাচ্ছে না। যে যে জায়গায় বিজেপি রাজনৈতিকভাবে এগোতে পারছে না, সেখানে ইডি-কে ব্যবহার করা হচ্ছে। যদি কোথাও ভুল থাকে, অন্যায় থাকে, ইডি নিরপেক্ষভাবে ব্যবস্থা নিক। কিন্তু, বিজেপি নেতারা যখন বলে দেন, এরপর অমুকের বাড়ি যাবে, এরপর তমুকের বাড়িতে যাবে, তখন ইডি-সিবিআইয়ের যাঁরা যোগ্য অফিসার আছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা আছে, সেটায় বিজেপি নিজেরাই প্রশ্ন তুলে দিচ্ছে। বিজেপির যেখানে রাজনৈতিকভাবে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণে ব্যবহার করা হচ্ছে।”

নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলা, সর্বত্র সক্রিয়তার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। শনিবারও নিয়োগ দুর্নীতি মামলায় দেখা গেছে ইডি-র তৎপরতা। সল্টলেক, কৈখালি, বারাসাত, রাজাবাজার, কলেজ স্কোয়ার-সহ ৬টি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় এই সংস্থা। ইডি সূত্রে খবর, মানিক ভট্টাচার্যকে জেরা করে এই সমস্ত জায়গায় অভিযান চালানো হচ্ছে।

 

 

 

 

 

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...