Wednesday, March 18, 2026

কালীপুজোতেও কী বৃষ্টি?

Date:

Share post:

বৃষ্টি মাথায় করে দুর্গাপুজো দেখেছে উৎসবমুখর বাঙালি। এবার কালীপুজোতেও ঠাকুর দেখা ভেস্তে দেবে অকাল বৃষ্টি? চিন্তায় বঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে। তবে শীত আসার নির্ঘন্ট এখনও দিতে পারেনি হাওয়া অফিস। অর্থ্যাৎ কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বরং আগামী কয়েকদিন রোদের দাপট ভালই অনুভূত হবে বলে পূর্বাভাস।

আরও পড়ুন:ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বিপর্যয়, প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি রাস্তার ধস

আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।অন‌্যান‌্যবার দুর্গাপুজোর পরই শীত-শীত ভাব থাকে। কিন্তু এবার লক্ষ্মীপুজো পার করে কালীপুজো এলেও সে সম্ভবনা আপাতত নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দুর্গাপুজোয় প্রায় প্রতি দিনই বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে পুজোর পরেও ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশ। কিন্তু সেই বৃষ্টির দাপট এ বছরের মতো কমতে চলেছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

অন‌্যবার কলকাতা থেকে ১২ অক্টোবর বর্ষা বিদায় নেয়। সেই হিসাবে এবার কিছুটা দেরিতেই তার বিদায়। দক্ষিণের পাশাপাশি বৃষ্টির পরিমাণ কমতে চলেছে উত্তরেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আপাতত ভাবে আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ২০ তারিখের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। ধীরে ধীরে সেই নিম্নচাপের শক্তিবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। সেদিকে এখন নজর আবহবিদদের। বর্ষা বিদায় নিলেও তাপমাত্রার খুব একটা পার্থক্য এখনই চোখে পড়বে না।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...