Wednesday, June 24, 2026

২৭ অক্টোবর ভাইফোঁটায় ছুটি সরকারি কর্মীদের, বিজ্ঞপ্তি জারি করে জানালো নবান্ন

Date:

Share post:

সরকারি কর্মীদের জন্য ফের সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি ছুটির(Govt holiday) তালিকায় যোগ হল আরো একটি দিন। নবান্নের(Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল এবছর ভাইফোঁটাতে থাকবে সরকারি ছুটি। কালীপুজোর পর আগামী ২৭ অক্টোবর ভাইফোঁটা(BhaiFota)। আনুষ্ঠানিকভাবে এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

সোমবার রাজ্যের অর্থদফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ নোটিস দিয়ে জানিয়েছেন, গত বছর নভেম্বরে সরকারি ছুটির তালিকায় যে সংস্কার করা হয়েছিল, সেই নিয়ম অনুযায়ী আগামী ২৭ অক্টোবর, ২০২২ অর্থাৎ ভাইফোঁটার দিন সরকারি ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, এবছর ২৬ তারিখ বিকেল ৩.৩০এর পর থেকেই তিথি অনুযায়ী ভাইফোঁটার আচার-অনুষ্ঠান পালন করা যাবে। আর ২৭ তারিখ সারাদিনই ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান। সেই কারণে ওইদিনটাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...