Saturday, March 14, 2026

মালবাজারে হড়পা বানে স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, সবরকম সাহায্যের আশ্বাস

Date:

Share post:

চারদিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, রয়েছে প্রশাসনিক বৈঠক। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই সোমবার বিকেলে মালবাজারে (Malbazar) পৌঁছেই মাল নদীতে বিসর্জনের সময় দুর্ঘটনায় স্বজনহারাদের বাড়ি যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শোকের সময় একেবারের আত্মীয়ের মতো মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত নিহতদের পরিবার।

বিকেল সাড়ে ৪টে নাগাদ প্রথমে মুখ্যমন্ত্রী যান মালবাজারের ১০ নম্বর ওয়ার্ড এলাকায় সৌম্য অধিকারী, তপন অধিকারীর বাড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। সেখানে মুখ্যমন্ত্রীকে চা দিলে কিছুটা পান করেন তিনি। সেখান থেকে বেরিয়ে যান পাশের লাহা বাড়িতে। বিসর্জন চলাকালীন হড়পা বানে মৃত্যু হয়েছে সেই পরিবারের শুভাশিস লাহার। এরপর যান বিভা পণ্ডিতের বাড়ি। হড়পা বানে ৮জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৬জনের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। একটি পরিবার না থাকায় তাঁদের সঙ্গে দেখা হয়নি।

স্বজনহারাদের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উৎসবটা সকলের আনন্দে কেটেছে। কিন্তু কখনও কখনও কোনও কোনও পরিবারের বিপর্যয় ঘটে৷ অঘটন ঘটে। মাল-এ এমনই একটি ঘটনা ঘটেছিল৷ তাতে আটজন প্রয়াত হয়েছেন৷ আমি এখনও পর্যন্ত ৬জনের বাড়িতে গেলাম৷ আরও ২টি বাড়ির সদস্যরা এখানে নেই৷’’ মমতা জানান, মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে স্বজনহারা পরিবারের সদস্যদের যেতে বলা হয়েছে। মখ্যমন্ত্রীর কথায়, ‘‘যাঁরা কাজ করেছেন ডিএম, এসপি থেকে শুরু করে, বিপর্যয় মোকাবিলা বাহিনী, বুলুচিক, স্বপন থেকে শুরু করে, মানিক- দারাসিং থেকে শুরু করে স্থানীয় মানুষ- সকলের সহযোগিতায় ৪৫০ জনকে বাঁচানো গিয়েছে৷ তাঁদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। এবং ধন্যবাদ জানাচ্ছি৷ এ ভাবে পাড়ার ছেলেমেয়েরা বিপদে-আপদে এগিয়ে এলে আমরা অনেককে উদ্ধার করতে পারি, বাঁচাতে পারি৷’’

এদিকে আচমকা মুখ্যমন্ত্রীকে নিজেদের এলাকায় দেখতে পেয়ে হতবাক স্থানীয়রা। তাঁকে একঝলক দেখা বা মোবাইল ফোনের ক্যামেরায় সেই মুহূর্তকে বন্দি করতে রীতিমতো হুড়হুড়ি পড়ে যায়। চরম উদ্দীপনা মালবাজারের ১০নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায়।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...