Wednesday, June 24, 2026

অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি,অনুমতি আদালতের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)। সেই সায়গলকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিল আদালত। সায়গলকে দিল্লি নিয়ে যেতে দিল্লিরই রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সোমবারই ইডির আবেদনের ভিত্তিতে শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেয় দিল্লির বিশেষ আদালত।ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন সায়গল হোসেন। তিনি আসানসোল আদালতে জেল হেফাজতে রয়েছেন। কিন্তু ইডি চায় সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে। তাই দিল্লির পিএমএলএ আদালতে আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর হয়েছে এদিন।

এর আগে একই আবেদন নিয়ে আসানসোলের আদালতে যায় ইডি। কিন্তু সেখানে পদ্ধতিগত কিছু ত্রুটির কারণে তা খারিজ হয়ে যায়। পরে এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেও যায় ইডি। সেখানেও ধাক্কা খায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট না থাকলে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জিতে সম্মতি দেবে না আদালত। দিল্লির পিএমএলএ আদালতই প্রোডাকশন ওয়ারেন্ট দিতে পারে।

এরই পাশাপাশি বিচারপতি জানতে চান, কেন দিল্লিতে না গিয়ে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করল ইডি? তারপরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যায় ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সায়গল কোনও আইনি পথে হাঁটার চেষ্টা করেন কি না তা এখন দেখার।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...