Wednesday, June 24, 2026

নিয়োগ দুর্নীতি: সুপ্রিম কোর্টে ইডি-র হলফনামায় মানিকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে একটি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা জমা দিল ED। সেখানেই ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রাথমিকের নিয়োগ মামলায় রক্ষাকবচ থাকলেও কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হল? তা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল ইডি। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে ইডির তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা হলফনামা জমা দেন। জানানো হয়, এই মামলায় সিবিআই আলাদা ভাবে তদন্ত করছে। তাদের সঙ্গে ইডির কোনও সম্পর্ক নেই। দুই সংস্থার তদন্ত প্রক্রিয়া আলাদা। এই মামলায় তদন্ত করে বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে বলে জানায় ইডি। বিশাল অঙ্কের আর্থিক বিষয় জড়িত রয়েছে।

হলফনামায় ইডি জানায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতে তল্লাশিতে অপরাধের যোগসূত্র মিলেছে। মানিকের ছেলে সৌভিকের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে মানিকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। জেরায় এই টাকার উৎস কী, এই প্রশ্নের জবাব দিতে পারেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। মানিকের বাড়িতে মেলা সিডিতে থাকা ৬১ জনের মধ্যে ৫৫ জনের চাকরি। টেট দুর্নীতির তদন্তে মানিক সহযোগিতা করছেন না বলে হলফনামা অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার, ফের এই মামলার শুনানি হওয়ার কথা।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...