Sunday, June 28, 2026

হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ বিস্ফো*রণ, গুরুতর জখম ৩ শ্রমিককে আনা হল কলকাতায়

Date:

Share post:

বছর ঘুরতে না ঘুরতেই ফের হলদিয়া রিফাইনারিতে (Haldia Refinery) ভয়াবহ বিস্ফোরণ (Massive Blast)। সোমবার দুপুর তিনটে নাগাদ আচমকাই হলদিয়া রিফাইনারি ইউনিটের (Haldia Refinery Unit) বাইরের ট্রাক পার্কিং লটে (Truck Parking Lot) বিস্ফো*রণ ঘটে। গুরুতর জখম হন কমপক্ষে ৩ শ্রমিক।

স্থানীয়দের অভিযোগ, এদিন পার্কিং লটের কাছে একটি পাইপে বিস্ফো*রণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় (Critically Injured) শ্রমিকদের উদ্ধার করে হলদিয়া টাউনশিপের (Haldia Township) একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে কলকাতার (Kolkata) হাসপাতালে স্থানান্তরিত (Refer) করা হয়। তবে কী থেকে বিস্ফো*রণ ঘটল তা এখনও জানা যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির (Damage) পরিমানও।

এর আগে গতবছরের ২১ ডিসেম্বর হলদিয়ার রিফাইনারির (Haldia IOC Fire) ন্যাপথা ইউনিটে ভয়াবহ আগুন লাগে। দু*র্ঘটনায় ৩ জনের মৃ*ত্যু হয়। অগ্নিদগ্ধ হন কমপক্ষে ৪৪ জন। কারখানায় শাট ডাউনের কাজ চলাকালীন আগুন লেগে যায়।

আরও পড়ুন- প্রায় ১০০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজোর প্রস্তুতি গোঘাটের আগাই গ্রামে

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...