Wednesday, June 24, 2026

প্রায় ১০০০ বছরের ঐতিহ্যবাহী কালীপুজোর প্রস্তুতি গোঘাটের আগাই গ্রামে

Date:

Share post:

আরামবাগ মহকুমার প্রাচীনতম ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম হলো গোঘাটের আগাই গ্রামের গোস্বামী পরিবারের কালীপুজো (Kali Pujo)। এই আগাই গ্রামের গোস্বামী পরিবারের বর্তমান সদস্যদের দাবি, প্রায় এক হাজার বছর আগে থেকে বংশপরম্পরা ধরে প্রাচীন প্রথা মেনেই একই রীতিনীতিতে কালীপুজো হয়েছে আসছে পরিবারে।

পারিবারিক পুজো হলেও গ্রামের বাসিন্দাদের কাছে এখন এটি উৎসবে পরিণত হয়েছে। কালীপুজো শুধু আগাই গ্রাম নয়, পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। গোস্বামী পরিবারের সদস্য উৎপলকান্তি গোস্বামী (Upalkanti Goswami) জানান, তৎকালীন বর্ধমানের কোনও এক রাজা তাঁর বংশধরকে দিয়ে গোঘাটের এই আগাই গ্রামে চারটি গড় কেটে প্রতিষ্ঠা করে এই পুজোর সূচনা করেন। সেই সময়ে আগাই গ্রাম ছিল জঙ্গলে ঘেরা পায়ে হাঁটা পথ। গ্রামের জনসংখ্যাও ছিল খুবই কম। সন্ধের পর গ্রামে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত না- এমনই ভয় ছিল ডাকাতের। জানা যায়, সেই সময় বাড়ির কাছে একটি পুকুরের পাড়ে বিশাল এক নিম গাছের তলাতেই কালীপুজো শুরু করেন ওই রাজা।

রাজার নির্দেশে, গোঁসাই পরিবারের বংশধরদের এই পুজোর দায়িত্ব দিয়েছিলেন। তাই তখন থেকেই গোস্বামী পরিবারের বংশধরেরা পুজো করে আসছেন। বর্তমানে এই মন্দিরে কালীপুজো ঘিরে তিনদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে মেলা। বর্তমানে গোঁসাই পরিবারের পুজো এখন সর্বজনীন।

আরও পড়ুন- গেরুয়া রাজনীতিতে আরও সক্রিয় মিঠুন! এবার রাজ্য কোর কমিটিতে অভিনেতা

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...