Saturday, March 28, 2026

উপত্যকায় গ্রেনেড হামলা, প্রাণ হারালেন দুই শ্রমিক

Date:

Share post:

দু’দিন আগেই  সোপিয়ানে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল এক কাশ্মীরি পণ্ডিতের। সেই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার্স। এবার ফের একবার রক্ত ঝরল উপত্যকায়। গ্রেনেড হামলায় প্রাণ গেল উত্তরপ্রদেশের দুই বাসিন্দার।

আরও পড়ুন:উপত্যকার কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে হ*ত্যা করল জঙ্গিরা

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের হারমেন এলাকায় গ্রেনেড হামলা হয়। আর সেই হামলাতেই জখম হন উত্তর প্রদেশের কনৌজের দুই বাসিন্দা। তাঁদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। মৃতদের নাম মণীশ কুমার ও রাম সাগর। এই হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পুলিশের অনুমান  নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন এই হামলার জন্য দায়ী।

এই হামলা প্রসঙ্গে কাশ্মীর পুলিশ একটি টুইটে জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীরা সোপিয়ানের হারমেন এলাকায় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই হামলায় উত্তরপ্রদেশের দুই শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর জখম হয়েছে। উভয়েই উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এলাকা ঘিরে রাখা হয়েছে।’ অপর একটি টুইটে পুলিশের তরফে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতারির কথা জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, ‘নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন হারমেনের ইমরান বশির গনি যে গ্রেনেড হামলার জন্য দায়ী তাদের গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। তদন্ত ও অভিযান জারি রয়েছে।’

Related articles

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...