Friday, April 3, 2026

অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক প‍্যাট কামিন্স

Date:

Share post:

অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক হলেন প‍্যাট কামিন্স। গতমাসে একদিনের ক্রিকেটের থেকে অবসর ঘোষণা করেন অ্যারন ফিঞ্চ। তাঁর জায়গায় প্যাট কামিন্সকে অধিনায়ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্টেও অধিনায়ক কামিন্স। এবার একদিনের ক্রিকেটের দায়িত্বও তুলে দেওয়া হল তাঁকে। ফিঞ্চের অবসরের পর জল্পনা দেখা দিয়েছিল অজি দলে একদিনের ক্রিকেটে নেতৃত্বের ভার তুলে দেওয়া হতে পারে ডেভিড ওয়ার্নারের হাতে। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে ৫০ ওভারের দলের দায়িত্ব তুলে দেওয়া হল ক‍ামিন্সের হাতে।

এদিন দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, “ফিঞ্চের নেতৃত্বে খেলে দারুণ উপভোগ করেছি। নেতৃত্ব দেওয়ার অনেক কিছু শিখেছি। আমাদের এক দিনের দলের অভিজ্ঞতা প্রচুর। এমন একটি দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে খুবই গর্বের।”

ক‍ামিন্সের অধিনায়ক হওয়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্তা বলেন, “আমরা খুবই সৌভাগ্যবান যে, সব ধরনের ক্রিকেটে আমাদের এত অভিজ্ঞ ক্রিকেটার এবং নেতা রয়েছে। বোর্ড এবং নির্বাচকরা মনে করেছে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য কামিন্সই সেরা।”

এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “টেস্ট দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে কামিন্স। আশা করি এক দিনের বিশ্বকাপেও ওর নেতৃত্বে ভাল খেলবে দল।”

আরও পড়ুন:ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...