Saturday, June 20, 2026

“পাগলা” দিলীপকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করার নিদান তৃণমূল বিধায়কের

Date:

Share post:

চিরকাল ঠোঁট কাটা। রাজনীতির ব্যাকরণ না মেনেই আলটপকা মন্তব্য করন দিলীপ ঘোষ। রাজনীতির ভাষা সন্ত্রাসে তাঁর জুড়িমেলা ভার। সম্প্রতি, তৃণমূলকর্মীদের বুকে পা তুলে দেওয়ার হুমকিও দিয়েছেন! এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে পাল্টা দিলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বললেন, “দিলীপকে ঘোষকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হবে”!

আরও পড়ুন: অশিক্ষিত, ২টাকার গুন্ডা: দিলীপের কুকথার পাল্টা ধুয়ে দিলেন সোহম

প্রসঙ্গত, গত শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদা বাজার ও স্টেশন লাগোয় এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরাও ছিলেন। ঠিক ওই সময় এলাকার বিধায়ক সূর্যকান্ত আঢ্যর বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মেদিনীপুরের সাংসদকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরাও। “গো-ব্যাক” স্লোগানও দেওয়া হয়। এরপর স্বভাবসিদ্ধভাবে দিলীপ ঘোষও তৃণমূলকর্মীদের হুঁশিয়ারি দেন। বলেন, “তোদের বুকে পা দেব রে। সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল। দিনটাই খারাপ যাবে”। ঘটনাকে কেন্দ্র রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এবার তারই পাল্টা হুঙ্কার দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। গোটা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরে কোশিয়ারি রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল তৃণমূল। ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর, বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা-সহ জেলার নেতারা। তখনই অজিত মাইতি বলেন, “হাতি পাগলা হয়ে গেলে যেভাবে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়, দিলীপ ঘোষকেও ঠিক সেভাবেই কাবু করা হবে”! যা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...