Friday, April 3, 2026

এক দেশে বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আদালতে হলফনামা কেন্দ্রের

Date:

Share post:

এক দেশে বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শীর্ষ আদালতে পেশ করা প্রথম হলফনামায় এমনটাই জানালো কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে একাধিক যুক্তি তুলে ধরা হয়েছে এই হলফনামাতে।

সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে ৪৪ অনুচ্ছেদের অধীনে। সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যক্তিগত আইন প্রবর্তণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিবাহ, বিবাহ বিচ্ছেন, দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলি রাখা হয়েছে। এই অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক মামলা। যার প্রেক্ষিতে এ বিষয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতে বলে সুপ্রিম কোর্ট। সময় দেওয়া হয় তিন সপ্তাহ। তার ভিত্তিতেই এদিন কেন্দ্রীয় সরকার হলফনামা পেশ করল।

এই হলফনামাতে সরকারের তরফে সর্বোচ্চ আদালতে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে দায়ের করা আবেদনগুলির বিরোধিতা করা হয়েছে। সরকার বলেছে এটি একটি নীতিগত বিষয়। যেব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। এব্যাপারে আদালত সংসদকে আইন তৈরির নির্দেশ দিতে পারে না। যে কোনও বিষয়ে আইন প্রণয়নের সার্বভৌম অধিকার সংসদের রয়েছে বলেও জানিয়েছে সরকার। সেই কারণে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনগুলি খারিজ করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে সরকারের তরফে।

উল্লেখ্য, বেশিরভাগ ধর্মেই ব্যক্তিগত আইন রয়েছে
এব্যাপারে উল্লেখ করা যেতে পারে ব্যক্তিগত আইন মানুষের বিশ্বাস এবং ধর্মের ভিত্তিতে তৈরি করা। বেশিরভাগ ধর্মেই আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। যা নিজ-নিজ ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...