Monday, April 6, 2026

২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Date:

Share post:

২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। জানা যাচ্ছে, পরিবর্তে নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেবে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআই সচিব বলেন,” আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”

২০২৩ সালে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে গিয়ে ভারত খেলতে পারে কি না সেই নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। তবে বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও প্রয়োজন ছিল সরকারি অনুমোদন। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফ থেকে সচিব জানিয়ে দেন পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্ট গুলিতে। পাকিস্তানেও অনেক দিন খেলতে যায় না ভারত। ভারত শেষবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সেবার টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছিল দুই দেশ। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষবার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া।

আরও পড়ুন:পড়ল শিলমোহর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...