Wednesday, April 1, 2026

ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা

Date:

Share post:

২০২২-এর বর্ষসেরা ফুটবলার হলেন করিম বেঞ্জেমা। রর্বাট লেওনডস্কিকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার প্রথমবার পেলেন ব্যালন ডি’অর ট্রফি। জিনেদিন জিদানের হাত থেকে এই ট্রফি নিলেন তিনি। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হলেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।

এই বছর ব্যালন ডি’অর পুরস্কার জেতার দৌড়ে ছিলেন করিম বেঞ্জেমা, রবার্ট লেওনডস্কি, সাদিও মানে এবং কেভিন ডি ব্রইনের মত ফুটবলাররা। এই বছর তালিকায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসি। গত একবছরের যে সেরা ১০ পুরুষ ফুটবলার এই পুরস্কার জেতার তালিকায় ছিলেন, তাদের মধ্যে ছিলেন না মেসি-রোনাল্ডো। এবার ব্যালন ডি’অর ট্রফি জয়ের ব‍্যাপারের অনেকটাই এগিয়ে ছিলেন বেঞ্জেমা। সোমবার মধ‍্যরাতে ঠিক তেমনটাই ঘটল। লেওনডস্কি, সাদিও মানেদের পিছনে ফেলে  ব্যালন ডি’অর জিতলেন বেঞ্জেমা। অন্যদিকে মহিলাদের বিভাগে অ্যালেক্সিয়ার এটি টানা দ্বিতীয়বার জন্য ব্যালন ডি’অর জয়। তাকে এই পুরস্কার তুলে দেন কিংবদন্তি ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কো।

 

View this post on Instagram

 

A post shared by Real Madrid C.F. (@realmadrid)

এদিকে সেরা তরুণ খেলোয়াড় হয়ে কোপা ট্রফি জিতলেন বার্সেলোনার জাভি। ৫৭টি গোল করে গার্ড মুলার ট্রফি পেয়েছেন রবার্ট লেওনডস্কি। ইয়াসিন ট্রফি জিতলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াস। বছরের সেরা ক্লাব হল ম্যাঞ্চেস্টার সিটি।

সোমবার মধ‍্যরাতে প্যারিসে বসেছিল ৬৬তম ব্যালন ডি’অর অনুষ্ঠানের আসর। বিশ্ব ফুটবলের বিভিন্ন কিংবদন্তি ফুটবলাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায় কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রোগবাকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...