Thursday, June 25, 2026

কাউন্টডাউন শেষ, আজই কংগ্রেসের নয়া সভাপতির নাম ঘোষণা

Date:

Share post:

কাউন্টডাউন শেষ। আজই দলের নয়া সভাপতি পেতে চলেছে কংগ্রেস। ২০১৯ সালে রাহুল গান্ধীর ইস্তফার পর থেকেই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন সনিয়া গান্ধী। কিন্তু সংগঠনকে মজবুত করার জন্য নতুন সভাপতির দাবি জানিয়েছিলেন দলীয় কর্মীরা। সেই দাবি মেনেই চলতি সপ্তাহের সোমবার, ১৭ অক্টোবর কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। আজ,১৯ অক্টোবর তার ফলপ্রকাশ ।

আরও পড়ুন: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

বুধবার সকাল ১০টা থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা।দুপুর ৩টে বা ৪টে নাগাদ চূড়ান্ত ফলঘোষণা করা হতে পারে। কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনের ফল ঘোষণার সময় কংগ্রেসের সদর দফতরে উপস্থিত থাকবেন কংগ্রেসের দলনেত্রী তথা অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। তবে এবারের কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়ছেন না গান্ধী পরিবারের কোনও সদস্য । লড়াই হচ্ছে কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা- মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে। কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হবেন, তা এই দুই নেতার মধ্যে থেকেই বেছে নেওয়া হবে। নির্বাচনের ফল নিয়ে আশাবাদী দুই নেতাই।

যদিও মল্লিকার্জুন খাড়গেই যে ভোটে জিতে কংগ্রেসের সভাপতি হচ্ছেন, তা বলছে সমীক্ষার রিপোর্ট। একই সঙ্গে, সভাপতি হয়েই মল্লিকার্জুনকে জোড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন কংগ্রেস নেতারা। একটি চ্যালেঞ্জ, রাজস্থানে অশোক গেহলট বনাম সচিন পাইলট বিবাদ। অন্যটি গুজরাত-হিমাচলের বিধানসভা নির্বাচন।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...