Saturday, June 20, 2026

ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! উত্তপ্ত ভাটপাড়া

Date:

Share post:

ফের উত্তপ্ত ভাটপাড়া। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় প্রকাশ্যে চলল গুলি। গুলিবিদ্ধ হন স্থানীয় এক যুবক। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসাধীন যুবকের নাম গৌরব প্রসাদ।

আরও পড়ুন: অর্জুনের মঙ্গল কামনায় এক কুইন্টাল লাড্ডু দিয়ে পুজো দিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছকু সাউ গলিতে নিজের অফিসে বসে ছিলেন গৌরব। অভিযোগ, ওই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চেপে সেখানে আসে। অফিসে ঢুকে তারা গৌরবের সঙ্গে দেখা করে। প্রথমে তাদের মধ্যে খানিক বচসা হয়। তারপর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওই যুবককে গুলি করে তারা পালিয়ে যায়। গুলি লাগে গৌরবের কোমরের নীচে।

স্থানীয় সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার ভাটপাড়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে চলছিল বিজয় সম্মিলনী। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ী গৌরব প্রসাদকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। গৌরবের গা ছুঁয়ে গুলি বেরিয়ে যায়।

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...