Friday, April 3, 2026

টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়ে ছিল: বি*স্ফোরক দাবি মমতার

Date:

Share post:

সিঙ্গুর থেকে টাটাদের (Tata) আমি তাড়াইনি, সিপিএম (CPM) তাড়িয়ে ছিল- শিলিগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বি*স্ফোরক দাবি তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মমতার অভিযোগ, জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার । তাঁরা জমি ফেরত দিয়েছেন। জোর করে কেন জমি নেবে! জোর করে জমি নেওয়ার তিনি ঘোর বিরোধী বলে জানান মমতা। বলেন, বর্তমান রাজ্য সরকারের (Government of West Bengal) এত প্রকল্প তৈরি করছে কিন্তু কোথাও জোর করে জমি নেওয়া হচ্ছে না।

মুখ্যমন্ত্রী (CM) স্পষ্ট জানান, তৃণমূল (TMC) শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। যে কেউ এসে এখানে শিল্পস্থাপন করতে পারেন। টাটারা চলে যাওয়া বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা চালানো হচ্ছে বলে অভিযোগ। মমতা জানান, কাওয়াখালিতে শিল্প নিয়ে সমস্যা ছিল। কিন্তু তার সমাধান করে দিয়েছেন। সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। চাই ঢেলে কর্মসংস্থান- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

অন্ডালের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরও সম্প্রসারণ করা হচ্ছে। হাসিমারা বিমান বন্দরকেও সিভিল এয়ারপোর্ট করার চেষ্টা করছেন বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী অভিযোগ, কেউ কেউ কর্মসংস্থান চায় না, সেকারণেই কুৎসা রটাচ্ছে। আগামী দিনে বিশ্বের মধ্যে পর্যটনে শ্রেষ্ঠ হবে বাংলা- আশা মুখ্যমন্ত্রীর।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...