Thursday, June 25, 2026

ভারতের প্রতিরক্ষা কেন্দ্র হবে গুজরাট! গান্ধীনগরে নয়া বায়ুসেনা ঘাঁটির উদ্বোধনে প্রত্যয়ী মোদি

Date:

Share post:

দিওয়ালির আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে গুজরাট (Gujarat) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার গান্ধীনগরে ডেফএক্সপো ২০২২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’ (52 Wing Airforce Station) ‘দিশা’র, যা পাকিস্তান সীমান্তে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি হয়ে উঠতে চলেছে। এর জন্য খরচ হবে ১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বায়ুসেনার পাশাপাশি নৌসেনাও এই ঘাঁটি কাজে লাগাবে। আগামী ২১ মাসের মধ্যে ‘দিশা’র সমস্ত কাজ শেষ হয়ে যাবে।

বুধবার‘ডেফএক্সপো’-তে ‘মিশন ডেফস্পেস’-এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্বের কথা তুলে ধরে মোদি বলেন, মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণায় নতুন প্রজন্মের এগিয়ে আসা প্রয়োজন। এর ফলে দেশের পাশাপাশি তাঁদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। নয়া বিমানঘাঁটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বিমানঘাঁটি দেশের নিরাপত্তার জন্য একটি কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মোদি আরও জানান, ভারতের প্রতিরক্ষা কেন্দ্র হয়ে উঠবে গুজরাট। পাশাপাশি দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রাজ্য। তবে এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গান্ধীনগরে ‘ডেফএক্সপো’-তে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রাজনাথ জানান, ডেফএক্সপো প্রমাণ করছে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়ছে ভারতের। এটাই ‘আত্মনির্ভর ভারত’-এর প্রধান লক্ষ্য।

অন্যদিকে, চলতি বছরেও দীপাবলিতে (Diwali) ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে আনন্দ-উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন নমো। সেখানে তিনি পুজো দেবেন। এছাড়াও কেদারনাথ প্রকল্প (Kedarnath Project) ও বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে যাবেন নমো।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...