Friday, June 26, 2026

চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন UAE-র কার্তিক মেইপ্পান

Date:

Share post:

চলতি টি২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। মঙ্গলবার গ্রুপ বি-র ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রবিচন্দ্রন অশ্বিনের শহরে জন্ম নেওয়া ইউএই-র স্পিনার কার্তিক মেইপ্পান। চেন্নাইয়ে জন্ম হওয়া ২২ বছরের মেইপ্পান ইনিংসের ১৫তম ওভারে পরপর তিন বলে আউট করেন ভানুকা রাজাপাক্ষে, ছারিত আসালাঙ্কা ও দাসুন শনকাকে। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি পঞ্চম হ্যাটট্রিক। এই ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মেইপ্পান।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ১৫২ রান। নামিবিয়ার বিরুদ্ধে হারের পর আজ জিততেই হবে শ্রীলঙ্কাকে। এই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস পাঁচ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন সংযুক্ত আরবের অনভিজ্ঞ ব্যাটাররা। মাত্র ১৭.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। দুশমন্ত চামিরা ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইউএই-র মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করেন। ৩৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল ইউএই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...