Saturday, June 20, 2026

কালীপুজোতে কী মিলবে মেট্রোয় বিশেষ পরিষেবা ? জেনে নিন

Date:

Share post:

এবার কালীপুজোতেও মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রোর তরফে বলা হয়েছে, কালীপুজো অর্থাৎ ২৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ৭২টি মেট্রো পরিষেবা থাকবে।কালীপুজোর পরের দিনও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ৯০টি পরিষেবা থাকবে।

আরও পড়ুন: অভিমুখ জানা না গেলেও কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন

জেনে নিন কালীপুজোতে মেট্রোর সময়সূচি :

কালীপুজোর দিন সকাল ৭টা ৫৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। প্রতি ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
প্রথম মেট্রো সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ৫ অভিমুখে ছাড়বে। সল্ট লেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ অভিমুখে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
শেষ মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সেক্টর৫ এর অভিমুখে যাবে.।সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রো ছাড়বে।

দেওয়ালিতে মেট্রোর সময়সূচি

অন্যদিকে দেওয়ালিতে শিয়ালদহ থেকে সেক্টর ৫ এর দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা নাগাদ।

শেষ মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ৫এর দিকে যাবে রাত ৯টা ৩৫ মিনিটে। সেক্টর ৫ থেকে শিয়ালদহের দিকে শেষ মেট্রো যাবে রাত ৯টা ৪০ মিনিটে।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...