Tuesday, June 23, 2026

Entertainment: পদ হারিয়েছেন সৌরভ, টলিপাড়ায় বন্ধ হল শুটিংয়ের কাজ

Date:

Share post:

গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে মহারাজের বিসিসিআই (BCCI) সভাপতি পদে প্রাক্তন হয়ে যাওয়ার ঘটনা। সৌরভ ভক্ত (Sourav fans) থেকে শুরু করে বাংলার জনগন- কেউই মেনে নিতে পারেননি মহারাজের অপমান। এবার তার সরাসরি প্রভাব পড়ল বিনোদন জগতে (Entertainment Industry)। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বিসিসিআই পদে না থাকায় বন্ধ হলেও টালিগঞ্জে (Tollygung) শুটিংয়ের কাজ।

লর্ডসের বুকে জামা ঘুরিয়ে ব্রিটিশ ভূমিতে দাপট দেখাতে পেরেছিলেন যে বাঙালি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের দাদাগিরিতে আজও বুঁদ হয়ে আছে আপামর ভারত তথা বিশ্ববাসীও। ১৯৯৬ সালের অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো – এই সব কিছুই ফ্রেমবন্দী হয়ে রূপোলি পর্দায় আসার কাজ শুরু হয়েছিল। স্বপ্ন দেখেছিলেন অভিনেতা পরিচালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। ছবির নাম রাখা হয়েছিল ‘কলকাতা ৯৬’ (Kolkata 96)। প্রযোজনার দায়িত্বে রানা সরকার (Rana Sarkar)। কিন্তু এক নিমিষে থমকে গেল সব। বাঙালিকে নতুন করে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন মহারাজ, সেই মুহূর্তই ছিল অভিনেতা রাহুলের গল্পের কেন্দ্রবিন্দু। এই ছবির হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছিল তাঁর। ইচ্ছে ছিল ছেলে সহজকেও একটি চরিত্রে কাজ করাবেন। প্রযোজক বলছেন, লর্ডসের (Lords) মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন ধরে উন্মাদনা দেখেছিল বাঙালি। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল।সেই সময়ের বেশ কিছু ফুটেজ নিজেই দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন স্বয়ং মহারাজ। কিন্তু এখন সবটাই অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেল। বিসিসিআই (BCCI) থেকে সৌরভের বিদায়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল রাহুলের ছবি ‘কলকাতা ৯৬’ এর কাজ।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...