Friday, April 3, 2026

ঝুলেই রইল বিদেশ যাত্রা, ছুটির মধ্যে মেনকার মামলা শুনতে চাইল না হাই কোর্ট

Date:

Share post:

মা অসুস্থ। তাই মায়ের কাছে ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কিন্তু সেই আবেদন এখনই শুনল না উচ্চ আদালত। তা স্থানান্তরিত হয়েছে হাই কোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চে।অতএব উৎসবের ছুটির শেষে হাইকোর্ট খুললে তখন এই মামলার শুনানি হবে। তারপর ঠিক হবে মেনকা ব্যাঙ্কক যেতে পারবেন কিনা।


আরও পড়ুন:মায়ের কাছে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ মেনকা গম্ভীর

হাই কোর্টে মেনকা জানিয়েছেন, তাঁর মা অসুস্থ। পরিবারের বাকি সদস্যরাও রয়েছেন ব্যাঙ্ককে। তাই তাঁর সেখানে যাওয়া প্রয়োজন বলে উচ্চ আদালতের কাছে আবেদন করেছিলেন মেনকা। পাশাপাশি, তাঁকে বিদেশ যেতে বাধা দিয়েছিল ইডি। ইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন মেনকা। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ওঠে ওই মামলা। মেনকার বিদেশযাত্রা এবং ওই মামলাটির দ্রুত শুনানিতে আপত্তি জানান ইডির আইনজীবী ফিরোজ এডুলজি।এর পর মামলাটি উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ থেকে নিয়মিত (রেগুলার) বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...