Saturday, April 4, 2026

দিওয়ালির আগে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি ফোন! তারপর…

Date:

Share post:

সামনেই রয়েছে দিওয়ালি উৎসব। আলোর উৎসবের আগে তাই বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখেছে মুম্বই পুলিশ। তারই মাঝে মুম্বই পুলিশের কাছে আচমকা এক উড়ো ফোন। মুহূর্তে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। ঠিক কী ঘটেছিল? মুম্বই পুলিশের এটিএসের হেল্পলাইন নম্বরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বোমা রাখার কথা জানান। মুম্বইয়ের তিন জনবহুল এলাকায় বোমা রাখা হয়েছে বলে হুমকি ফোন আসে পুলিশের কাছে।

আন্ধেরি মল, পিভিআর মল জুহু ও সাহারা হোটেল বিমানবন্দর এলাকায় বোমা রয়েছে বলে আসে উড়ো ফোন। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়! খুব স্বাভাবিকভাবেই তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় মুম্বই পুলিশ। ওই তিন জায়গা-সহ মুম্বইয়ের প্রত্যেক জনবহুল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। শুরু হয় তল্লাশি অভিযান।

এই প্রথম নয়। আগেও এমন ভুয়ো কলরাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবার বোমা মেরে জাভেরি বাজার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এবারেও কেউ সেভাবে ফোন করছে কিনা সেটার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ওই ভুয়ো কলারের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...