Monday, June 8, 2026

এবার পিসিবির বিবৃতির পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

Date:

Share post:

২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল, গত মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এর পরই পাল্টা জবাবে পিসিবি বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে এমনটা হলে একদিনের বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। আর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই হুঁশিয়ারির উত্তর দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে ভারত কারোর কথা শুনবে না এবং আসন্ন একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই।

এদিন এই নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, “এটি বিসিসিআইয়ের বিষয়। এটা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে মন্তব্য করা হবে। ভারত একটি স্পোর্টিং পাওয়ারহাউস, যেখানে একাধিক বিশ্বকাপ আয়োজিত হয়েছে। একদিনের বিশ্বকাপ আগামী বছর ভারতে হবে এবং বিশ্বের সব বড় দল এতে অংশ নেবে। কারণ আপনি ভারতকে কোনও ক্রীড়ায় বাদ দিতে পারেন না। ক্রিকেট সহ সমস্ত ক্রীড়ায় ভারতের অনেক অবদান রয়েছে। বর্তমানে কেউ কোনও ক্ষেত্রে ভারতের কথা ফেলতে পারে না। ভারত ছাড়া ক্রিকেট জগতের কী আছে? আগামী বছর দারুণভাবে ভারতে বিশ্বকাপের আয়োজন করা হবে এবং সেই বিশ্বকাপ ঐতিহাসিক হবে।”

এরপর অনুরাগ ঠাকুর আরও বলেন,”তাই, বিশ্বকাপ আগামী বছর ভারতে আয়োজিত হবে। যেহেতু পাকিস্তানে নিরাপত্তার দুশ্চিন্তা রয়েছে তাই এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নেবে। শুধু ক্রিকেটের বিষয় নয় এটি। ভারত এই বিষয়ে কাউকে রেয়াত করার জায়গায় নেই।”

আরও পড়ুন:পাকিস্তানে ভারতের এশিয়া কাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ রামিজ রাজা

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...