Thursday, June 4, 2026

অ্যাম্বুলেন্স নেই, একরত্তি ভাইজির মৃতদেহ কাঁধে নিয়ে ভিড় বাসে অসহায় কাকা

Date:

Share post:

ফেল একবার বিজেপি(BJP) শাসিত মধ্যপ্রদেশে(Madhya Pradesh) ফুটে উঠলো স্বাস্থ্য ক্ষেত্রে অমানবিকতার নিদর্শন। অ্যাম্বুলেন্স(ambulance) না পেয়ে চার বছরের মৃত ভাইজিকে কাঁধে নিয়ে ভিড় বাসে বাড়ি ফিরতে হলো অসহায় কাকাকে। এই ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যপ্রদেশের ‘শিব সরকারের’ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।

প্রকাশ্যে আসা ঐ ভিডিওতে দেখা যাচ্ছে চাদরে আপাদমস্তক ঢাকা একটি শিশু। তাকে কোলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। চাদর ঢাকা ওই শিশুকে দেখে কেউ কেউ প্রশ্ন করছেন সে অসুস্থ কিনা? তার উত্তরে ওই ব্যক্তি যা শোনালেন তাতে স্তম্ভিত হতে হয়। ওই ব্যক্তি জানান, কোলের শিশুটি তাঁর ভাইজি। মাত্র চার বছরের ওই একরত্তি অসুস্থ নয়, মৃত।

একই সঙ্গে তিনি জানান, এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইজির। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছিল তাকে। তবে অসহায় গরিব পরিবারের অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা নেই। হাসপাতাল থেকেও অ্যাম্বুল্যান্স মেলেনি। দিশাহারা হয়ে যখন হাসপাতালে ঘুরছিলেন, কেউ সাহায্যের জন্যও এগিয়ে আসেননি বলে অভিযোগ। তাই আরও কোনও উপায় না দেখে ভাইঝির দেহ কোলে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। কিছু দূর হাঁটার পর বাসস্ট্যান্ডে পৌঁছন। কিন্তু বাসে যাওয়ার ভাড়াও ছিল না তাঁর কাছে। তখন বাসযাত্রীদের মধ্যে এক জন বাসে যাওয়ার ভাড়া দেন। তার পর ভিড় বাসে চেপেই ভাইঝির দেহ বাড়িতে নিয়ে যান ওই ব্যক্তি। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। অবশ্য এই ছবি গেরুয়া রাজ্যে প্রথমবার নয়, এর আগেও মধ্যপ্রদেশের নানা প্রান্তে অ্যাম্বুলেন্সের অভাবে মৃত সন্তান বা পরিজনকে এভাবেই বাড়ি ফেরাতে দেখা গিয়েছে মৃতের আত্মীয়দের।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...