Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মরশুমের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার আইএসএল-এ নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ৩-১ গোলে। লাল-হলুদের হয়ে গোল গুলি করেন ক্লেটন সিলভা, কিরিয়াকু এবং ডোহার্টির।

২) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৃহস্পতিবার ছত্তিসগড়কে ৫৩ রানে উড়িয়ে দিল বাংলা। এই জয়ের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউটে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলল অভিমূন‍্য ইশ্বরনরা। ম‍্যাচে এদিন বল হাতে দাপট দেখালেন প্রদীপ্ত প্রামাণিক।

৩) আগামি রবিবার টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে বৃহস্পতিবার ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।

৪) উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে ব‍্যাট ধরলেন মুখ‍‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। কেন সৌরভকে আইসিসিতে পাঠানো হলো না? এদিন কলকাতায় ফিরেই প্রশ্ন করলেন মমতা।

৫) পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির পাল্টা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিষয়ে ভারত কারোর কথা শুনবে না এবং আসন্ন একদিনের বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই।

আরও পড়ুন:মরশুমের প্রথম জয় ইস্টবেঙ্গলের, নর্থইস্টকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড

 

 

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...