Tuesday, June 23, 2026

কেনার আগেই টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

Date:

Share post:

টুইটার (Tweeter)কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। কেনার আগেই টুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছেন টেসলা কর্তা এলন মাস্ক (Elon Mask)। খবর প্রকাশিত হতেই তা মুহূর্তে ভাইরাল। দ্য ওয়াশিংটন পোস্ট- (The Washington Post)এর তরফ থেকে দাবি করা হয়েছে যে টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছেন ধনকুবের এলন মাস্ক (Elon Mask)।

উল্লেখ্য আমেরিকার হাইকোর্ট টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। সেই হিসেব মানলে এই মাসের মধ্যেই ৪,৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। দ্য ওয়াশিংটন পোস্ট অবশ্য জানিয়েছে যে পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল। এখন দায়িত্ব পাওয়ার পর ওই রাস্তায় কতটা হাঁটেন মাস্ক সেটাই দেখার।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...