Monday, March 16, 2026

টি-২০ বিশ্বকাপে অঘটন, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে অঘটন। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ শুরু হওয়ার আগেই ধাক্কা খেলো তারা। শুক্রবার আয়ারল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে ছিটকে গেলেন নিকোলাস পুরানরা।

গ্রুপ ‘বি’ তে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবোয়ের সঙ্গে একই গ্রুপে ছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর, জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় তাদের সুপার ১২ তে খেলার আশা বাঁচিয়ে রেখেছিল। শুক্রবার অর্থ‍্যাৎ আজ তাদের ছিল মরণ বাচন। সেই ম্যাচে মুখোমুখি হয় আয়ারল্যান্ড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান। ব্যাট হাতে ২০ ওভারে ১৪৬ রান করে তারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্র্যান্ডন কিং ৬২ রানে থাকে অপরাজিত। চার্লস করেন ২৪ রান। ওডেন স্মিথ করেন ১৯ রান। আয়ারল্যান্ডের ডিলেনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

জবাবে ব‍্যাট করতে নেমে সবাইকে চমকে দেয় আয়ারল্যান্ড। সহজেই জয় তুলে নেয়। আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং এবং অধিনায়ক অ্যান্ড্রিউ বলবার্নি এবং উইকেট রক্ষক লর্কান টাকারের ঝোড়ো ব্যাটিং এর সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। পল স্টার্লিং থাকেন ৬৬ রানে অপরাজিত। ইনিংসে মোট ছয়টি ৪ এবং দুটি ৬ মারেন। এছাড়া অ্যান্ড্রিউ করেন ৩৭ রান এবং টাকারে করেন ৪৫ রান।

এই হারের ফলে গ্রুপের শেষ স্থানে থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে।

আরও পড়ুন:অনুতপ্ত রোনাল্ডো, সোশ্যাল মিডিয়ায় চাইলেন ক্ষমা

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...