Saturday, April 4, 2026

বাংলা-বিহার ভাগ করে বিজেপির ‘ষড়যন্ত্র’ সফল হবে না, দাবি সুখেন্দু শেখরের

Date:

Share post:

‘১৯০৫ সালে বঙ্গভঙ্গ রুখে দিয়েছিল বাংলা। একইভাবে এবারেও বিজেপির চক্রান্ত রুখে দেবে জনগণ। ওদের রাজনৈতিক প্রতিহিংসাকে আটকাতে হবে’, বিজেপিকে ঠিক এই ভাষাতেই কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)।

সম্প্রতি সর্বভারতীয় একটি দৈনিকে প্রকাশিত হয় যে বাংলা ও বিহারের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কাজ শুরু করছে কেন্দ্রীয় সরকার। আর এই প্রসঙ্গেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন সুখেন্দু শেখর রায়। তাঁর দাবি, ‘গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণ ভোটে হেরে যাওয়ার ফলে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টায় রয়েছে। সেই কারণেই এ সকল কৌশল নিয়ে চলেছে।’

পাশাপাশি সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, “গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে পরাজিত হয় বিজেপি। এরপর থেকে বাংলা দখল করার স্বার্থে বাংলাকে বিভক্ত করার মাধ্যমে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রস্তুতি নিতে চাইছে কেন্দ্র। এক্ষেত্রে বিহারের বেশ কয়েকটি অঞ্চলের পাশাপাশি বাংলার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের মতো অঞ্চলগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তুলতে চাইছে তারা। তবে শেষ পর্যন্ত এই ধরনের চক্রান্ত ব্যর্থ হবে বলে দাবি তৃণমূল সাংসদের।

আরও পড়ুন- মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ*ত ১৫, মর্মাহত মুখ্যমন্ত্রীর টুইট

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...