Wednesday, June 24, 2026

মধ্যপ্রদেশের রেওয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃ*ত ১৫, মর্মাহত মুখ্যমন্ত্রীর টুইট

Date:

Share post:

জব্বলপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমানায়। শনিবার ৩০ নম্বর জাতীয় সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১৫ জন। আহত কমপক্ষে ৪০।

দুর্ঘটনায় মর্মাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মধ্যপ্রদেশের রেওয়াতে মর্মান্তিক দুর্ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা।”

দুর্ঘটনায় আহতদের তিয়ানতার সিভিল হাসপাতালে (Tiyantar Civil Hospital) ভর্তি করা হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। রেওয়ার জেলাশাসক মনোজ পুষ্প জানিয়েছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রও।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...