Monday, April 6, 2026

Gold Silver rate: ধনতেরাসে সস্তা হল সোনা ! লাগাতার ২ সপ্তাহ সোনার দাম নিম্নমুখী

Date:

Share post:

আজ ধনতেরাস (Dhanteras) উৎসব। মূলত আজ এবং কাল এই উৎসবের মধ্যে দিয়েই যেন আলোর উৎসব দীপাবলির (Diwali) সূচনা। খুশির মেজাজ বাংলা জুড়ে। ধনতেরাস উপলক্ষ্যে কেনাকাটা করার ঝোঁক বরাবরই লক্ষ্য করা যায়।তাহলে এই বছরে ধনতেরাসের সন্ধ্যায় আপনি কি কিনছেন – সোনা (Gold) , রুপো (Silver), নাকি হিরে(Diamond)? তবে ধনতেরাসের প্রাক্কালে সুখবর ক্রেতাদের জন্য। এক লাফে কমেছে সোনার দাম। শুক্রবার অর্থাৎ গতকালের পর আজও সোনার দাম ৫০ হাজারের নিচে।

উৎসবের মরশুমে সোনার দামের রেকর্ড পতন। ভারতীয় বাজারে ৫০ হাজার টাকার নিচে নেমে এসেছে সোনার দাম। শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম হয়েছে ২৪৩ টাকা অর্থাৎ ০.৪৮ শতাংশ দাম কমে এই মুহূর্তে দাম হয়েছে ৪৯,৯০০ টাকা। আজ শনিবার অর্থাৎ ২২ অক্টোবর ১ গ্রাম পাকা সোনার দাম ৫০৬০ টাকা। এক গ্রাম গয়না সোনার দাম ৪৮০০ টাকা। হলমার্ক সোনা ৪৮৭০ টাকা।

সোনার মতো দাম কমেছে রুপোর (Silver) ক্ষেত্রেও। বৃহস্পতিবার রুপোর দাম এক শতাংশ বৃদ্ধি পেয়েছিল। শুক্রবার তা কমেছে। ৪৬৬ টাকা অর্থাৎ ০.৮২ শতাংশ কমে রুপোর দাম হয় ৫৬,১৮৭ টাকা। আজ ফের পতন রুপোর দামে। প্রতি কেজি রুপোর বাট ৫৫ হাজার ৮০০ টাকা। ১ কেজি খুচরো রুপো ৫৫ হাজার ৯০০ টাকা। বলাই বাহুল্য যে বিশ্ব বাজারেও সোনার দামের পতন হয়েছে। বিশ্ব বাজারে এক আউন্স সোনার দাম হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ২৬৬ ডলার ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...