Friday, June 26, 2026

Madhyapradesh: বাস এবং ট্রলির সংঘ*র্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃ*ত অন্তত ১৫

Date:

Share post:

বাসের সঙ্গে ট্রলির ধাক্কায় ভয়াবহ দু*র্ঘটনা মধ্য প্রদেশের রেওয়া জেলায়। জব্বলপুর থেকে রেওয়া হয়ে প্রয়াগরাজ ( Prayagraj ) যাচ্ছিল বাসটি। উত্তরপ্রদেশ ( UP ) ও মধ্যপ্রদেশের (MP) সীমানায় ৩০ নম্বর জাতীয় সড়কে (NH 30) দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোহাগী থানার পুলিশ (Sohagi Police Station)। কমপক্ষে ১৫ জনের মৃ*ত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, আহত অন্তত ৪০। আটকে পড়া বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের তিয়ানতার সিভিল হাসপাতালে (Tiyantar Civil Hospital) ভর্তি করা হয়েছে।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। তড়িঘড়ি বাস যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃ*তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...