Friday, June 26, 2026

Sitrang: শিয়রে দুর্যোগ! সাগরে ঘনীভূত নিম্নচাপ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাজ্য

Date:

Share post:

উৎসবের আবহে দুর্যোগের কাঁটা। সিত্রাং (Sitrang) নিয়ে বাড়ছে চিন্তা। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে আগামী ২৪ অক্টোবর আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হয়ে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ২৫ অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ (West Bengal) ও বাংলাদেশ উপকূল লাগোয়া এলাকায় (Bangladesh Coastal areas) প্রভাব ফেলবে।

দীপাবলির (Diwali) আবহে, দুর্যোগের ঘনঘটা বাংলার বুকে। ফুঁসছে সাগর, ২৪ এবং ২৫ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড় বাঁক নেবে বাংলাদেশের দিকে। যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে ঘূর্ণিঝড় সঠিকভাবে নিজের আকার না নিলে গতিপথ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাজ্য সরকার। কলকাতায় ঝড়ের প্রভাবে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। সেইমতো ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । ক্রেন, কাটিং মেশিন তৈরি রাখার কথা বলা আছে। অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে হোর্ডিং খুলে ফেলার জন্য। বিশেষত যেগুলো পড়ে যেতে পারে বা পুরনো বাড়ির গায়ে লাগানো রয়েছে সেই সমস্ত হোর্ডিং ব্যানার আগে থেকেই সরিয়ে ফেলছেন পুরকর্মীরা। মুখ্যমন্ত্রী নির্দেশ মত প্রস্তুত বিপর্যয় মোকাবিলা টিম। সমস্ত পাম্পিং স্টেশন গুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তেমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে।  তবে স্বস্তির খবর এটাই যে কালীপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...