Friday, April 3, 2026

‘বাঁদনা পরব’ ও ‘সহাড়াই’ উৎসবে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গো-আধারিত কৃষি বাংলার মূল্যবান সম্পত্তি, তা স্মরণ-মনন করার দিন হল মানভূমের ‘বাঁদনা পরব’, জঙ্গল মহলের ‘সোহরী’, ওঁরাও-মুণ্ডা-বিরহোর-কোরোয়া-অসুর সম্প্রদায়ের ‘সহাড়াই’ উৎসব। এদিন গোরুর শিং-এ তেল-সিঁদূর মাখানো হবে, মাথায় পরানো হয় ধানের মুকুট। গ্রামীণ জীবনের এই নিত্যসঙ্গীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। অলক্ষ্যে অনুভূত হয় গো-পালনের দীক্ষা।

এই উৎসবে শুভেচ্ছা জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাঁদনা ও সহাড়াই পরব উদযাপনের পূন্যলগ্নে আমি গ্রাম বাংলার সকল আদিবাসী কুর্মী ও অন্যান্য সম্প্রদায়ের মা, ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাঁদনা ও সহাড়াই গ্রাম বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর কার্তিক অমাবস্যাতে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই পরবগুলি উদযাপিত হয়। মাতৃ প্রকৃতির সঙ্গে আমাদের দেশের বিশেষ করে গ্রামের মানুষের যে নিবিড় সম্পর্ক রয়েছে তার পরিচয় বহন করে বাঁদনা ও সহাড়াই।
মাটির টানে মাটির সুরে ধামসা মাদলের তালে আনন্দমুখর হয়ে উঠুক উৎসবের দিনগুলো। সকলে খুব ভালো থাকুন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...