Friday, April 24, 2026

দীপাবলির আগেই দেশে নতুন অধ্যায়ের সূচনা, ৩৬টি স্যালেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারি রকেট

Date:

Share post:

ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা বেজে ৭ মিনিট। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নজির গড়ল ভারত। ইসরো-র তরফে জানানো হয়েছে, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ। দীপাবলির উৎসবের আগেই ৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করল ভারত।

আরও পড়ুন: ৭৫০ স্কুল পড়ুয়াদের তৈরি উপগ্রহ উৎক্ষেপন ইসরোর

দেশের সবথেকে ভারী রকেট সম্পর্কে জানুন-

১.LVM3-M2 নামক রকেটটির দৈর্ঘ্য সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের সবচেয়ে ভারী রকেট।এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে(GTO) চার টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।

২.লো আর্থ অরবিটে(LEO) আট টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের।

৩.তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার (S200) স্ট্র্যাপ-অন।
৪.কোর স্টেজে রয়েছে L110 তরল পর্যায়ের এবং C25 ক্রায়োজেনিক পর্যায়।
৫.জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণে এই রকেট ব্যবহার করা হয় বলেই এর নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV)।  GSLV Mk-3 আসলে থার্ড জেনারেশনের রকেট। লো আর্থ অরবিটে (LEO) ওয়ানওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করাই এর মূল কাজ।
উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটেড লিমিটেড (OneWeb) -এর ৩৬ টি ছোট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত করে দিল ইসরোর ‘গোল্ডেন বয়’। প্রসঙ্গত, OneWeb, Bharat হল ভারতী গ্লোবাল এবং ব্রিটেন সরকারের যৌথ উদ্যোগে তৈরি উপগ্রহ ব্যবস্থা। স্যাটেলাইট কোম্পানি যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য আর্থ অরবিটে (LEO) প্রায় সাড়ে ছশোটি উপগ্রহের একটি ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনামাফিক প্রথমবার প্রায় ছয় টন পেলোড নিয়ে সফল উড়ান GSLV MK-3 -MK2-র।

Related articles

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...