Monday, April 6, 2026

বিরাটের খেলায় মন কেড়েছে সচিনের, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মহারাজের

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ‘বিরাট’ জয় ভারতের। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ৮২ রানের অপরাজিত ইনিংসেই ৪ উইকেটে ম্যাচ জেতে রোহিত শর্মার দল। আর এই জয়ের পরই শুভেচ্ছা জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর।

এদিন ভারতীয় দলের জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে লেখেন, ‘এই রকম জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। বিশ্বকাপের শুরুটা দারুণ হল।” যদিও শুভেচ্ছা বার্তায় বিরাটের নাম আলাদা করে লেখেননি মহারাজ।

ভারতীয় দল এবং বিরাটের প্রশংসা করে শুভেচ্ছা জানান ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি লেখেন,” বিরাট নিঃসন্দেহে এই ইনিংসটা তোমার জীবনের সেরা। তোমার খেলা দেখাটা দারুণ উপভোগ্য। ১৯তম ওভারে  হরিশ রৌফের বলে ব্যাক ফুটে যে ছয়টা মারলে, সেটা অভাবনীয়। এ ভাবেই খেলে যাও। দারুণ জয়।”

আরও পড়ুন:‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, কী বলব বুঝতে পারছি না’ সেরার পুরস্কার নিতে গিয়ে বললেন বিরাট

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...