Saturday, March 14, 2026

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে দীপাবলির রোশনাই, সবুজ ঝড়ে উৎসবের ছোঁয়া

Date:

Share post:

মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে (Medical Council Election) প্রত্যাশিত জয় পেল তৃণমূলপন্থী প্যানেল। রবিবার নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশের (Result out) পর সবুজ আবীরে রঙিন হয়ে উঠেছে সল্টলেকের (Saltlake) দফতর। রাত পোহালেই কালীপুজো (Kali puja)। তার ঠিক কয়েক ঘণ্টা আগে খুশির হাওয়া মেডিক্যাল কাউন্সিলে। তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থী তথা বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Roy) এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উৎসর্গ (Dedicate) করেছেন। গত ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছিল গণনার কাজ। প্রথমে ‘জি’ক্যাটাগরি (Slab G) এবং পরে ‘এইচ’ ক্যাটাগরির (Slab H) গণনা (Counting) শুরু হয়। তবে ‘জি’ ক্যাটাগরির গণনা ওইদিনই শেষ হয়ে গেলেও ‘এইচ’ ক্যাটাগরির গণনা শেষ হতে হতে রবিবার গড়ায়। মোট ৬২ হাজার ভোটার এই বিভাগে ভোট দেন। ‘এইচ’ ক্যাটাগরিতে ভোট পড়ে ২৬ হাজার ৭০০। বিরোধীদের পিছনে ফেলে রবিবাসরীয় বিকেলে শেষ হাসি হাসল তৃণমূলের চিকিৎসক পন্থী সংগঠন।

শনিবারই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গণনা প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস (Joint Platform of Doctors), মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) এবং সার্ভিস ডক্টরস ফোরাম (Service Doctors Forum)। পুরো ভোট প্রক্রিয়া বাতিলের দাবিও জানিয়েছে তারা। তবে এদিন জয়ের পর তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থী তথা বিধায়ক সুদীপ্ত রায়ের দাবি, বিরোধী প্যানেল হেরে যাবে বুঝেই আগে থেকে নাটক শুরু করছে। বিধায়কের আরও অভিযোগ, ওরা নিজেদের হার নিশ্চিত জেনেই নির্বাচনের বাকি প্রক্রিয়া থেকে সরে এসেছে। সাধারণ মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সুদীপ্ত জানান, ‘জি’ ক্যাটাগরিতে (শিক্ষক ও চিকিৎসক চিকিৎসকদের গ্রুপ) আমরা আগেই জিতেছি। এইচ ক্যাটেগরি (এমবিবিএস চিকিৎসক ও গ্রাজ্যুয়েট)-তেও আমরা অনেক ভোটের ব্যবধানে জিতলাম।

তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে রবিবার বিধাননগর দক্ষিণ থানায় (South Bidhannagar Police Station) অভিযোগ দায়ের করেছে বিরোধী জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টরস। কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) জমা দেওয়া হয়েছে রিট পিটিশনও (Writ Petition)। এদিন থানার সামনে স্লোগান দেওয়ার পাশাপাশি রিটার্নিং অফিসারকে গ্রেফতারের দাবি জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর সদস্যরা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...