Thursday, June 25, 2026

সৌজন্যের নজির: নন্দীগ্রামে পদত্যাগী বিজেপি নেতার বাড়ি তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

দীপাবলিতে সৌজন্যের নজির তৃণমূলের (TMC)। নন্দীগ্রামে দলত্যাগী বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার সকালে নন্দীগ্রাম তৃণমূলের এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ (Bappaditya Garg) পৌঁছে যান বিজেপির প্রাক্তন ব্লক সহ-সভাপতি জয়দেব দাসের (Jaydev Das) বাড়ি। এই অসময়ে রাজনৈতিক নেতাদের পাশে পেয়ে আপ্লুত জয়দেব। তিনি জানান, “যাঁদের বিরুদ্ধে একসময় মাঠে নেমে লড়াই করেছি আজকেই দুঃসময় তাঁরা পাশে এসে দাঁড়িয়েছেন দেখে অত্যন্ত ভালো লাগছে।” একই সঙ্গে তিনি জানান, গণ ইস্তফা দেওয়ার পরেও বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউ এসে দেখা করেননি। অথচ তৃণমূল নেতৃত্ব পাশে এসে দাঁড়িয়েছে। এই সৌজন্য নজির হয়ে থাকবে বলে মত জয়দেব দাসের।

বাপ্পাদিত্য জানান, তৃণমূল নেতার পরিচয় ছাড়াও তাঁর আরও একটা পরিচয় হল, তিনি সমাজেরই একজন। সুতরাং কারও অসময়ে পাশে দাঁড়িয়ে সাহস যোগানোটাই তাঁদের কর্তব্য। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় রাজনৈতিক সৌজন্যের নজির রাখেন। তাঁর দলের নেতাকর্মীরাও সেই উদাহরণ সামনে রেখে এগিয়ে চলেছেন।

প্রশ্ন উঠছে তাহলে কি এবার জয়দেব দাস তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেবেন? প্রাক্তন বিজেপি নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর ইচ্ছে নেই তাঁর। তাঁরা বাড়িতে আছেন। আগামী দিনে ফের রাজনীতির আঙিনায় আসবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত পরে সিদ্ধান্ত নেবেন।

ঘরের আগুন সামলাতে পারছে না গেরুয়া শিবির(BJP)। এবার আগুন লেগেছে শুভেন্দুগড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে(Nandigram)। শনিবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, গণ ইস্তফা দেন জয়দেব দাস ও তাঁর অনুগামীরা।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, ২০২১-এর নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির ওপর হামলা চালিয়েছে ও একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে নির্বাচনের ছ মাস আগে তাদেরকে দলে নিয়ে জেলার একের পর এক দায়িত্বে আনা হয়েছে। অথচ এরাই বিজেপি কর্মীদের বেছে বেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এইসব দলবদলুদের বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিবাদী এই ইস্তফা বলে জানা গিয়েছে। ওই অঞ্চলের ব্লক সহ-সভাপতি দায়িত্বে থাকা জয়দেব বলেন, দল বদলু নেতাদের গুরুত্ব দিয়ে বিজেপির মূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে বারবার। শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে আমরা একযোগে ইস্তফা দিচ্ছি।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...